Please Wait...
নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আমাদের অনলাইন সার্ভিসগুলো ব্যবহার করতে পারবে।
ক্যাম্পাস কম্পিউটার (Campus Computer) প্ল্যাটফর্মে তোমাকে স্বাগতম! প্রথমবার ওয়েবসাইটে প্রবেশ করলে তুমি এই হোম পেজটি দেখতে পাবে。 তোমার সমস্ত কাজকে সহজ ও গতিশীল করতে শুরুতেই স্ক্রিনের ওপরে ডান কোণায় থাকা 'অ্যাকাউন্ট' বাটনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নাও।


তুমি যদি নতুন ইউজার হয়ে থাকো, তবে খুব সহজেই তোমার নাম ও সচল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। আর আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা থাকলে, তোমার ফোন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ড্যাশবোর্ডে লগইন করো।


লগইন করার সাথে সাথেই তুমি তোমার পার্সোনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবে। এখানে তোমার যাবতীয় আবেদনের ইতিহাস (Application History), পূর্বে তৈরি করা প্রোফাইলসমূহ এবং পেমেন্টের তথ্য খুব সুন্দরভাবে এক নজরে দেখতে পাবে।


ড্যাশবোর্ড থেকে 'প্রোফাইল তৈরি করুন' বাটনে ক্লিক করলে একটি ফরম আসবে। এখানে তোমার নিজের অথবা সহপাঠী বন্ধুদের জন্য স্থায়ী প্রোফাইল তৈরি করে নিতে পারবে। (বিশেষ দ্রষ্টব্য: পাসপোর্ট সাইজ ছবি দেওয়া বাধ্যতামূলক নয়, যেকোনো ছবি দিলেই আমরা সঠিক সাইজে রূপান্তর করে দেবো! এছাড়া যাদের রেজিস্ট্রেশন নম্বর নেই, তারা এখানে 'Applicant ID + PIN' একসাথে লিখবে, অন্যথায় শুধু রেজিস্ট্রেশন নম্বরটি লিখবে)।


প্রোফাইল তৈরি হয়ে গেলে ড্যাশবোর্ডে তোমার জন্য প্রযোজ্য সব অ্যাক্টিভ সার্ভিসের তালিকা দেখতে পাবে। সার্ভিসের বিবরণ ও ফি দেখে তোমার প্রোফাইলের সাথে মিলে এমন সেবার পাশে থাকা 'আবেদন করুন' বাটনে ক্লিক করো।


তোমার প্রোফাইলে থাকা তথ্যের উপর ভিত্তি করে আমাদের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে চেক করবে তোমার প্রোফাইলের বিভাগ ও সেশন উক্ত নোটিশের সাথে মিলছে কি না। সবকিছু মিলে গেলে সেটি নীল রঙে হাইলাইট হবে এবং কলেজ ফি, সার্ভিস চার্জ সহ মোট কত টাকা পেমেন্ট করতে হবে তার বিস্তারিত ব্রেকডাউন দেখতে পাবে।


সব তথ্য ঠিকঠাক থাকলে তোমার নির্বাচিত সার্ভিস ক্যাটাগরি অনুযায়ী পেমেন্ট সম্পন্ন করো। এখানে দুটি অপশন রয়েছে: ১. Full Service (সম্পূর্ণ দায়িত্ব): আমরা অনলাইনের কাজ শেষ করে কলেজে গিয়ে ফর্ম জমা দেওয়া পর্যন্ত সব দায়িত্ব সম্পন্ন করব—এই ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট করা বাধ্যতামূলক। ২. Office Copy (অফিস কপি): আমরা অনলাইনের কাজ শেষ করে সমস্ত কাগজপত্র গুছিয়ে ফাইল রেডি রাখবো। তুমি সরাসরি অফিসে এসে ফাইল বুঝে নিয়ে ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) সিস্টেমে টাকা দিতে পারবে, তবে চাইলে বিকাশ বা নগদে আগেও পেমেন্ট করে রাখতে পারো।


তোমার আবেদনের বর্তমান অবস্থা (পেন্ডিং, প্রসেসিং নাকি সফল) দেখতে যেকোনো সময় 'অর্ডার পেজ'-এ চলে যাও। ভুলবশত কোনো আবেদন করে ফেললে 'ম্যানেজ' বাটনে ক্লিক করে সেটি বাতিল বা আপডেট করতে পারবে। আবেদনটি চূড়ান্তভাবে সফল হলে তোমার ফোনে এসএমএস-এর মাধ্যমে নোটিফিকেশন চলে যাবে।


⚠️ গুরুত্বপূর্ণ
নির্দেশনাগুলো অনুসরণ করার পরও যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তাহলে সরাসরি কল করুন অথবা WhatsApp-এ মেসেজ দিন।
📞 01611-530939